বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 চট্টগ্রাম ওয়াসায় শ্রমিক দলের পরিচয় নিয়ে নতুন বিতর্ক: কেন্দ্রীয় কমিটির প্রত্যয়ন সামনে এনে পাল্টা অবস্থান

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:১৩ পিএম, ২০২৬-০৬-১৪

 চট্টগ্রাম ওয়াসায় শ্রমিক দলের পরিচয় নিয়ে নতুন বিতর্ক: কেন্দ্রীয় কমিটির প্রত্যয়ন সামনে এনে পাল্টা অবস্থান

জোবায়ের হোসেন, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ও লোগো ব্যবহার করে বিগত সরকারের সুবিধাভোগীরা পুনরায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতারা দাবি করেছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একটি সংগঠন এখন নতুন করে শ্রমিক দলের পরিচয় ব্যবহার করে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় থাকা চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের ব্যানারে আবারও ঐক্যবদ্ধ হচ্ছেন আওয়ামীপন্থী সুবিধাভোগীরা। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দীনের ঘনিষ্ঠ আত্মীয় চট্টগ্রাম ওয়াসার ক্যাশিয়ার নুরুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ও লোগো ব্যবহার করে নিজেদের সংগঠনকে শ্রমিক দলের অন্তর্ভুক্ত বলে প্রচার করছে।

নেতৃবৃন্দ আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গত ৫ মে ২০২৬ তারিখের একটি সাংগঠনিক নোটিশে সংশ্লিষ্টদের শ্রমিক দলের নাম ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করা হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল খান বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত এবং কেন্দ্রীয় কমিটির একমাত্র অনুমোদনপ্রাপ্ত সংগঠন। আমরা চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দকে যেন শ্রমিক দলের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা না হয়।”

সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমরাই সংগঠনের ব্যানারে রাজপথে সক্রিয় ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি আমাদের সংগঠনকেই চট্টগ্রাম ওয়াসাকেন্দ্রিক শ্রমিক দলের একমাত্র বৈধ সংগঠন হিসেবে নিশ্চিত করেছে।”
তবে এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বলেন, “আমরা ২০০৪ সালে কেন্দ্রীয় শ্রমিক দল থেকে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন পরিচালনার অনুমতি পেয়েছি। শুরু থেকেই কেন্দ্রীয় শ্রমিক দলের সঙ্গে আমাদের সংগঠনের সম্পৃক্ততা ছিল। সে কারণেই আমরা তাদের নাম ও লোগো ব্যবহার করেছি। তবে কেন্দ্রীয় শ্রমিক দলের পক্ষ থেকে নোটিশ পাওয়ার পর বর্তমানে আমরা আর দলের কোনো নাম বা লোগো ব্যবহার করছি না।”
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর